ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নাচোল–গোমস্তাপুর–ভোলাহাটের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন ইঞ্জিনিয়ার মু. ইমদাদুল হক মাসুদ

chapaibani
মার্চ ১৮, ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও প্রকৌশলী মু. ইমদাদুল হক মাসুদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ কেবল ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ না রেখে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদের মূল শিক্ষা হলো সহমর্মিতা, মানবিকতা এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করা। একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইঞ্জিনিয়ার মু. ইমদাদুল হক মাসুদ এক সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর আহসানউল্লাহ হলের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।

তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরিশেষে তিনি নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং প্রত্যাশা ব্যক্ত করেন পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।