ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ড্রেন নির্মাণকাজে অনিয়ম ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর

শিবগঞ্জ প্রতিনিধি
জুন ১৪, ২০২৬ ৬:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ড্রেন নির্মাণকাজে অনিয়ম ইউপি সদস্
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে সরকারি অর্থায়নে ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ ওঠায় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাসেদ আলীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক।
রোববার সকালে পাকা ইউনিয়নের বহিরাপাড়া গ্রামে ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৫ লাখ ৫২ হাজার ২০০ টাকা ব্যয়ে মসজিদ থেকে মোয়াজ্জিমের বাড়ি পর্যন্ত ১৮৭ ফুট দৈর্ঘ্য এবং ৩ ফুট প্রস্থ ও গভীরতার একটি ড্রেন নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটির দায়িত্বে ছিলেন ইউপি সদস্য মোঃ বাসেদ আলী।
কাজ শুরুর প্রথম দিনেই ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এছাড়া ঢালাইয়ের খোয়া, সিমেন্ট ও বালু মাটির ওপর মিশ্রণ করা হয়েছে, যা সরকারি নির্মাণকাজের মানদণ্ডের পরিপন্থী। অল্প সময়ের মধ্যেই কাজের মান নিয়ে প্রশ্ন উঠায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ বাসেদ আলী বলেন, মিস্ত্রীরা ভুল করেছে। যেটুকু লস হবে আমার হবে, এটুকু আমি সারিয়ে নেব।
পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, যেটা সব চেয়ে বড় ভুল করেছে মাটি উপর সেমেন্ট খোয়াটা ঢেলে দিয়েছে। ওই সময় মেম্বার ছিল না। উপজেলা নির্বাহী অফিসার  ওই মেম্বারকে সাময়িক বহিষ্কার ও সেখানে অন্য একজন মেম্বারকে দিয়ে কাজ শেষ করা নির্দেশ  দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সরকারি কাজে অনিয়ম হলে দ্রুত তা বন্ধ করে দেওয়া হবে। কাজ যাতে সঠিক ও ভালোভাবে সম্পন্ন হয়, সেটি আমরা নিশ্চিত করব।
সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা প্রকল্পের গুণগত মান নিশ্চিত করে স্বচ্ছতার সঙ্গে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।