বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল শহিদ সাটুহল কমপ্লেক্স অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহা. শহীদুল ইসলাম রাসেল। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব।
পেশাজীবী দলের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোহা. সেলিম রেজা বাবুল সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোহা. সাইফুল ইসলাম হীরক, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের
আহ্বায়ক মোহা. তসিকুল ইসলাম (তসি),চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মোহা. তবিউল ইসলাম তারিফ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহা. জামিউল হক সোহেল, জাতীয়তাবাদী ছাত্রদল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মিম ফজলে আজিম এবং সাধারণ সম্পাদক মোহা. আখতারুজ্জামান আক্তার।
সঞ্চালনাকরেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পেশাজীবি দলের সাধারণ সম্পাদক মোহা. মনিরুজ্জামান মনির।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনৈতিক অঙ্গনে দলটির ভূমিকা এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় আয়োজক সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।


