ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেক্স
সেপ্টেম্বর ৪, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

  1. বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
    শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার আটরশিয়া উচ্চ বিদ্যালয় এবং মারকাজুল উলুম এরফানিয়া সালাফিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
    বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
    কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহা. শহীদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক মোহা. সাইফুল ইসলাম হীরক, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম রেজা বাবুল এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় নেতাকর্মীরা।
    এ সময় বক্তারা বলেন, বৃক্ষ মানুষের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও জরুরি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি পরিবেশ সুরক্ষায় মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    তারা আরও বলেন, শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
    পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।