ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে মনাকষা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা

chapaibani
আগস্ট ২৯, ২০২৬ ২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
মনাকষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাইফুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ও শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন অপু। সভাটি সঞ্চালনা করেন ছাত্রনেতা সজীব আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনাকষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুল আলম, সদস্য সচিব একরামুল হক, যুগ্ম আহ্বায়ক আফতাব উদ্দিন, সাবেক ছাত্রনেতা রেজাউল হক মিলন, আজিজুল হক ও মনিরুল ইসলাম। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক বিভেদ ও মতপার্থক্য ভুলে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে সমর্থন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করে সংগঠনের স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান তারা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।