ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধী স্বামীকে তালাকপ্রাপ্ত স্ত্রীর স্বজনদের মারধরের অভিযোগ

নিউজ ডেক্স
আগস্ট ২২, ২০২৬ ৭:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে এক ব্যক্তিকে আমবাগানে নিয়ে মারধর, ব্লেড দিয়ে শরীর কেটে গুরুতর জখম এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মামা মো. বিশারত আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে শ্যামপুর ইউনিয়নের পশ্চিম গোপালনগরের রোজবুল হকের সঙ্গে মৌসুমী খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে দুই কন্যাসন্তান রয়েছে। পারিবারিক বিরোধের জেরে গত ১৬ আগস্ট তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই রোজবুলকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ২১ আগস্ট রাত ৮টার দিকে রোজবুল চার্জার ভ্যান নিয়ে শ্যামপুরের মিয়াপাড়া থেকে চামা বাজারে যাওয়ার পথে শরৎনগর ঢুলিপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন তাকে আম নেওয়ার কথা বলে একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে রশি দিয়ে হাত-পা বেঁধে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে লাঠি ও লোহার রড দিয়ে মারধর এবং ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এ সময় তার কাছে থাকা ৬ হাজার ২০০ টাকা নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় রোজবুলকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে মৌসুমী খাতুন বলেন, তিনি বা তার কোনো আত্মীয় এ ঘটনার সঙ্গে জড়িত নন। রোজবুলকে কে মারধর করেছে বা কী ঘটেছে, সে বিষয়ে তারা কিছু জানেন না।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন,অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।