ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মোঃ দেলওয়ার হোসেন

chapaibani
মে ২৭, ২০২৬ ১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং এ্যাহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট
মোঃ দেলওয়ার হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, ধৈর্য, সহমর্মিতা ও মহান আল্লাহ তাআলার প্রতি নিঃশর্ত আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান কোরবানির আদর্শ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সত্য, ন্যায় ও মানবতার পথে চলতে উদ্বুদ্ধ করে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে পারস্পরিক সৌহার্দ্য, মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও সহনশীলতা আরও বেশি প্রয়োজন। ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সামর্থ্যবান সকলের উচিত ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং মানবতার কল্যাণে এগিয়ে আসা।
এ্যাডভোকেট মোঃ দেলওয়ার হোসেন বলেন, মানুষের কল্যাণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘এ্যাহেড ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা, আইনি সহায়তা ও সামাজিক উন্নয়নে সংগঠনটি তার কার্যক্রম অব্যাহত রাখবে।
তিনি বলেন, ঈদ আমাদের শুধু উৎসবের আনন্দই দেয় না, বরং হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অহংকার পরিহার করে একে অপরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগ্রত করার শিক্ষা দেয়। এই পবিত্র ঈদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা যদি একটি মানবিক, সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করি, তাহলেই ঈদুল আজহার প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।
পরিশেষে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করেন। একই সঙ্গে সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও নিরাপদ জীবন প্রত্যাশা করে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিকভাবে “ঈদ মোবারক” জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।