ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অ্যাডভোকেট দেলওয়ার হোসেনের শুভেচ্ছা

শিবগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন অ্যাহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট দেলওয়ার হোসেন।
তিনি তাঁর বাণীতে বলেন, পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে প্রতিফলিত হোক। ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের এক অনন্য বার্তা। সকল বিভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি—এই হোক ঈদের প্রকৃত শিক্ষা।
তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। আসুন, আমরা সবাই মিলে মানবতার কল্যাণে কাজ করি এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলি।
শেষে তিনি সবার সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার জীবনে বয়ে আসুক এই প্রার্থনা ব্যক্ত করেন।
ঈদ মোবারক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।