পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাঃ সায়েমা খাতুন শিবগঞ্জ উপজেলাসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র মাহে রমজানের আত্মসংযম, ত্যাগ ও তাকওয়ার শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হোক। ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহামিলন। এই আনন্দের দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদ আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি সকলের সুস্বাস্থ্য ও সুখময় জীবন কামনা করেন।
শেষে তিনি শিবগঞ্জ উপজেলাবাসীসহ সমগ্র দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন
“ঈদ মোবারক”।


