ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু তালেব

chapaibani
মার্চ ১৮, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মহিমা শেষে সমাগত খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র ও আনন্দময় মুহূর্তে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু তালেব শ্যামপুর ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত সংযম, ধৈর্য ও মানবিক মূল্যবোধ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক এই প্রত্যাশাই ঈদের মূল শিক্ষা।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সহমর্মিতা, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পরিশেষে তিনি মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করেন, যেন এই ঈদ সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ সাধিত হয়।

ঈদ মোবারক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।