ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিএনপি’র ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে নাচোলে রেলপথ অবরোধ

chapaibani
নভেম্বর ১৬, ২০২৫ ১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিএনপি’র ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে নাচোলে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ নেতা কর্মীরা। আজ রোববার সকালে নাচোল রেলস্টেশনে বিক্ষোভ করে তৃণমূল বিএনপি নেতা কর্মীরা। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি আটকে পড়ে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে ট্রেনটি ছেড়ে যায়। অবরোধকারীদের দাবি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। আমিনুল ইসলাম এমপি থাকা কালীন বিএনপি নেতাকর্মীদের পাশে না থাকা সহ হত্যা মামলা হামলায় জড়ানোরও দাবি করা হয়। দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচীরও হুঁশিয়ারি দেন অবরোধকারীরা।
এতে উপস্থিত ছিলেন , নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু-তাহের খোকন, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহীমসহ অন্যরা।

এসময় রেল স্টেশনে আমিনুল ইসলামের সমর্থকরা জড়ো হয়ে পাল্টা স্লোগান দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।