ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠত্ব, সম্মাননা পেলেন শিবগঞ্জের ইউএনও

chapaibani
অক্টোবর ৬, ২০২৬ ৬:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

শুদ্ধ ও নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ সারা দেশে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ইউএনও মো. মাজহারুল ইসলামকে বিশেষ সম্মাননা সনদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও মাজহারুল ইসলামের হাতে সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর সাহে আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মাননা সনদে উল্লেখ করা হয়, ‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’—এই প্রতিপাদ্যের আলোকে শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।

সনদে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নির্ভুল তথ্য সংযোজন, স্বচ্ছতা এবং নির্ধারিত সময়ে নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের ফল হিসেবে এ জাতীয় স্বীকৃতি অর্জিত হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন শিবগঞ্জ উপজেলার নাগরিক সেবা কার্যক্রমে আরও গতি আনবে এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনায় অন্য উপজেলা ও স্থানীয় প্রশাসনের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।