চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ রমজান) বিকেলে শ্যামপুর হাজী মমতাজ মিয়া ডিগ্রি কলেজের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধানত সাম্প্রতিক জাতীয় নির্বাচনে পরাজয়ের কারণ বিশ্লেষণ এবং আগামী দিনে শ্যামপুর ইউনিয়নকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে করণীয় নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচনী কমিটির আহ্বায়ক খাইরুল হাবিলদার।
অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা প্রদান করেন নির্বাচনী কমিটির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবু তালেব। তাঁর সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিলটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, আবু ইসা আনসারী (রিয়াল), আবুল কালাম আজাদ (কালিম), মানিরুল ইসলামসহ নির্বাচনী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় কমিটির ৫১ সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নির্বাচনে পরাজয়ের পেছনে বিভিন্ন সাংগঠনিক দুর্বলতা, সমন্বয়হীনতা ও তৃণমূল পর্যায়ে কার্যক্রমের ঘাটতি দায়ী ছিল। এসব বিষয় চিহ্নিত করে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবু তালেব বলেন,
নির্বাচনে বিজয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ব্যক্তিগত মতভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্যামপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, তৃণমূলের সঙ্গে সম্পর্ক জোরদার, নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলা সম্ভব।
সভা শেষে মোঃ আবু তালেব নির্বাচনী কমিটির সকল সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে একটি করে পাঞ্জাবি বিতরণ করেন, যা উপস্থিতদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে শ্যামপুর ইউনিয়নে নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন


