ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নিউজ ডেক্স
মে ২৫, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা দশরসিয়া স্কুলপাড়া গ্রামের মৃত সহীমুদ্দিনের ছেলে নজরুল ইসলাম নিহত হয়েছেন এবং আহত হয়েছেন নিহত নজরুলেরে ছেলে । এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ-এর নির্দেশনায় সোমবার দিবাগত রাতে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শোকাহত পরিবারের বাড়িতে যান এবং তাদের খোঁজখবর নেন এবং  আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় মোবাইল ফোনে ড. সাইমুম পারভেজ নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি গভীর শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হওয়ায় পরিবারটির মধ্যে চরম দুর্ভোগ নেমে এসেছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা বলেন, দুঃসময়ে ড. সাইমুম পারভেজের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া ও সহযোগিতার আশ্বাসে পরিবারটি কিছুটা সাহস পেয়েছে।
ডা. নাহিদুজ্জামান সুমন বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের নির্দেশনায় আমরা শোকাহত পরিবারের পাশে এসেছি। তিনি পরিবারটির সার্বিক খোঁজখবর নিয়েছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুসার বিশ্বাস, লাল মোহাম্মদ, কামাল উদ্দিন মেম্বারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।