চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, বিশেষ দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার দৌলতপুর উপরটলা নূরানী হাফিজিয়া মাদ্রাসায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। কোরআন খতম শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
এ সময় দৌলতপুর উপরটলা নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আহসান হাবিবসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মীয় ও মানবিক এ আয়োজনের মাধ্যমে এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।


