ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে জমিজমা বিরোধে বাড়িঘরে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুট, আহত ২

অনলাইন ডেক্স
মে ২৯, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা বিরোধের জেরে হামলায় বাবা ও ছেলে আহত হয়েছে। তবে আতাউর রহমানের অবস্থা গুরুত্বর হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা-চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- একই উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার আতাউর রহমান ও তার ছেলে বায়েজিদ আলম। স্থানীয়রা জানায়, মনাকষা-চৌধুরীপাড়া এলাকায় বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে আতাউর রহমানের সাথে আজিম আলীর বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে আতাউর রহমানের সাথে প্রতিপক্ষের বাগবিতণ্ডা হয়। পরে আজিম আলী ও তার সহযোগিরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আতাউর রহমান ও তার ছেলের ওপর হামলা চালায়। এতে আতাউর রহমান ও তার ছেলে আহত হন। পরে আতাউর রহমানের বাড়িঘরে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে গরুর বিক্রয়ের নগদ ৩০ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহত আতাউর রহমানের ছেলে বায়েজিদ আলম বলেন, জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে আমি ও আমার বাবা আহত হয়েছেন। বাবার অবস্থা গুরুত্বর। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তিনি। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে রাব্বী বলেন, সকালে মনাকষা-চৌধুরীপাড়া এলাকার আতাউর রহমান ও তার ছেলে মারামারির ঘটনায় আহত হন। তবে আতাউর রহমানের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে পর্যবেক্ষণে রাখা হয়েছে আতাউর রহমানকে। এছাড়া বায়েজিদকে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। এ ঘটনায় বায়েজিদ আলম বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখসহ আরো ৪-৫ জনকে অজ্ঞাত করে থানায় একটি এজাহার দাখিল করেছেন। অন্যদিকে প্রতিপক্ষ আজিম আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য মেলেনি। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের আহত রয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।