ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বেলাল ই বাকী ইদ্রিশী

শিবগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিবগঞ্জসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা আলহাজ্ব বেলাল ই বাকী ইদ্রিশী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর, যা আনন্দ, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা বহন করে। ঈদ আমাদেরকে ধনী-গরিব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয় এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, এই পবিত্র দিনে আমরা যেন সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতির হাত বাড়িয়ে দেই। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্যেই রয়েছে প্রকৃত তৃপ্তি।

তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেন।

শেষে তিনি শিবগঞ্জসহ দেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন-

“ঈদ মোবারক”।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।