ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

chapaibani
মার্চ ১৮, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাড়ে ৩ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

বুধবার দুপুর ১২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় ও রানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেগম রোকেয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এ সামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক। এর আগে সকাল থেকেই উপকারভোগীরা শৃঙ্খলার সঙ্গে লাইনে দাঁড়িয়ে তাদের নির্ধারিত সামগ্রী গ্রহণ করেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ ঈদের প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য।

এসময় আরও উপস্থিত ছিলেন নয়ালাভাঙ্গা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম নবী, রানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, মেমোরিয়াল ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. আসফিন সুনতানা হ্যাপি ও আফরিন সুনতানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।