ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নয়নী খাতুনকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে – নুরুল ইসলাম বুলবুল

শিবগঞ্জ প্রতিনিধি
জুন ১২, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 

জাতীয় সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নুরুল ইসলাম বুলবুল বলেছেন, কানসাটে নয়নী খাতুন নামের এক নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটির সত্যতা উদঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনার মধ্য দিয়েই খুন, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব প্রমাণ দিতে হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমি আহ্বান জানাতে চাই। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে।

শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মডেল হাই স্কুল মাঠে ভারতের আগ্রাসন ও পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত, তাদের মাথা কত বড়, তারা কত প্রভাবশালী বা কত ধনী সেটি বিবেচনা করবেন না। অন্যায়কে অন্যায় হিসেবেই বিবেচনা করে আইন প্রয়োগের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আরয়ার গিফফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমীর ও শিবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা মো. কেরামত আলী, জেলা এনসিপির সদস্য সচিব মো. নজরুল ইসলাম, জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু মাসুদ মাস্টার এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর। সমাবেশ সঞ্চালনা করেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বাবুল ইসলাম।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শিবগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।