লাগাতার ভূমিকম্পের পর দেশবাসীর জন্য স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএমডির পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম। বারবার ভূমিকম্প হওয়ার বিষয়টি সিসমোলজির দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক বলেই মন্তব্য করেন তিনি।
সংবাদ মাধ্যমকে মমিনুল ইসলাম জানান, পরপর ঘটে যাওয়া ছোট কম্পনগুলো মূলত ‘আফটার শক’। যা প্রধান কম্পন বা ‘মেইন শকের’ শক্তি নির্গমনের স্বাভাবিক প্রক্রিয়া। আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত এমন ছোট কম্পন অনুভূত হতে পারে। তবে আমাদের অবজারভেশন অনুযায়ী, আপাতত বড় ভূমিকম্পের ঝুঁকি নেই। আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের এই বক্তব্য অনুযায়ী আগামীকাল (২৪ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত ‘আফটার শক’ অথবা মৃদু ভূমিকম্প হতে পারে।
তিনি বলেন, ‘গত পরশুদিনের কম্পনটিকে আমরা মেইন শক হিসেবে মনে করি। একটি বড় আর্থকোয়েকের আগে প্রি-শক এবং পরে আফটার শক হয়ে থাকে। গতকাল যে ছোট ছোট কম্পনগুলো অনুভূত হয়েছে, তা হলো আফটার শক। একটি ইভেন্ট (ভূমিকম্প) ঘটার পরে ৭২ ঘণ্টা পর্যন্ত ছোট ছোট কম্পন হতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।


