ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার রায় ঘোষণায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল

chapaibani
নভেম্বর ১৭, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড এবং চৌধুরী আবদুল্লাহর পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রায় ঘোষণার পরপরই পৌর পার্ক থেকে ছাত্র জনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করে পুনরায় পৌর পার্কে এসে শেষ হয় ।  অংশগ্রহণকারীরা রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষার পর এ রায় তাদের কাছে ন্যায়বিচারের প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, ঘোষিত দণ্ড দ্রুত কার্যকর হলে দেশের রাজনৈতিক অস্থিরতা কমবে এবং বিচার বিভাগের প্রতি জনআস্থা আরও দৃঢ় হবে। পৌর এলাকায় আনন্দ মিছিলের মধ্য দিয়ে সমর্থকদের উৎসাহ ও উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি লক্ষ্যণীয়

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।