ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার মানোন্নয়ন ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে দায়িত্ব নিলেন সভাপতি মিজানুর রহমান

শিবগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৬ ৭:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

চাঁপাইনবাবগঞ্জের দাদনচক বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজানুর রহমান মিজু ।

রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর সভাপতি মিজানুর রহমান মিজু  বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে পাওয়া এ দায়িত্ব তাঁর কাছে যেমন সম্মানের, তেমনি এটি একটি গুরুত্বপূর্ণ আমানত ও দায়বদ্ধতা। তিনি বলেন, সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে চান।

তাঁর প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করাই হবে তাঁর প্রধান অঙ্গীকার। এ জন্য তিনি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।