চাঁপাইনবাবগঞ্জের দাদনচক বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজানুর রহমান মিজু ।
রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর সভাপতি মিজানুর রহমান মিজু বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে পাওয়া এ দায়িত্ব তাঁর কাছে যেমন সম্মানের, তেমনি এটি একটি গুরুত্বপূর্ণ আমানত ও দায়বদ্ধতা। তিনি বলেন, সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে চান।
তাঁর প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করাই হবে তাঁর প্রধান অঙ্গীকার। এ জন্য তিনি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।


