ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আজিজুল হক

শিবগঞ্জ প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ দাবি করে লিখিত প্রতিবাদ জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, সম্প্রতি তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ও অভিযোগ প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য এবং তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। তিনি এসব প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদলিপিতে আজিজুল হক দাবি করেন, শাহবাজপুর ইউনিয়নের ১৩ রশিয়া গ্রামে  নজরুল ইসলাম  কে ৭০ হাজার টাকা ধার দিয়েছিলাম। পরে সেই টাকা ফেরত চাইলে নজরুল ইসলাম ও তার স্ত্রী টাকা পরিশোধে অস্বীকৃতি জানান এবং উল্টো আমার  বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিতে শুরু করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই একটি মহল তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, বিষয়টি স্থানীয়ভাবে সামাজিকভাবে নিষ্পত্তি হলেও পরবর্তীতে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আজিজুল হক বলেন, আমি কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগের কোনো সত্যতা নেই।
একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
মোঃ আজিজুল হক
সাধারণ সম্পাদক শাহবাগপুর ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ড  বিএনপি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।