ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির দলীয় কোন্দলের কারণে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসন হারিয়েছি: আশরাফুল হক

শিবগঞ্জ প্রতিনিধি
জুন ১১, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

বিএনপির দলীয় কোন্দলের কারণে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসন হারিয়েছে বলে মন্তব্য করেছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশরাফুল হক। তিনি বলেন, আগামীতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে এর প্রভাব পড়বে জানিয়ে ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। ফলে কোন্দল দূর করতে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম, আতিকুল ইসলাম জুয়েল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু ও মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারীসহ শিবগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আগামীতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য ইউনিয়নসহ সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।