ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ভাঙচুর, তদন্তের আশ্বাস পুলিশের

শিবগঞ্জ প্রতিনিধি
মার্চ ২৭, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি আমবাগানের সীমানা প্রাচীর ও কাঁটাতারের বেড়া ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নামো চাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বিঘা জমির আমবাগান রক্ষায় জমির মালিক একরামুল হক চারপাশে সীমানা প্রাচীর ও কাঁটাতারের বেড়া নির্মাণ করেন। গবাদিপশুর আক্রমণ থেকে বাগান রক্ষার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রাচীর ও বেড়ার প্রায় ১৫০টি পিলার ভেঙে ফেলে।
জমির মালিক একরামুল হক বলেন, বাগানটি রক্ষার জন্য অনেক কষ্ট করে সীমানা প্রাচীর ও কাঁটাতারের বেড়া দিয়েছিলাম। কিন্তু কারা যেন রাতের অন্ধকারে সবকিছু ভেঙে দিয়েছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।