ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে ৪৫ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূর

chapaibani
জুন ৯, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪৫ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূ জুমেরা বেগমের। মঙ্গলবার দুপুরে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান। এর আগে ২ মে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন গৃহবধূর স্বামী কবির আলী। নিখোঁজ গৃহবধূ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পুরাতন বারো রশিয়া গ্রামের কবির আলীর স্ত্রী। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল সকালে তিন সন্তানের জননী জুমেরা বেগম কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে থানায় সাধারণ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।