ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

chapaibani
জানুয়ারি ২৫, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদের ছেলে রুবাইত ইবনে হারুন রাফির বিরুদ্ধে এক জামায়াত নেতাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আজিজুল হক নুরকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের নতুনহাট মোড়ে এই মিছিল হয়। এসময় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেয়ার আল্টিমেটাম দেন জামায়াত নেতারা।
জামায়াতের অভিযোগ, রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের মেনিপাড়া এলাকায় একটি প্রচার মিছিল যাওয়ার সময় বিপরীত দিকে থেকে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের গাড়ি যাচ্ছিলো। এসময় সাবেক এমপিপুত্র রুবাইত ইবনে হারুন রাফি গাড়ি থেকে কলার ধরে মারধর ও হত্যাচেষ্টা করা হয় জামায়াত নেতা আজিজুল হক নুরকে। এসময় জামায়াতের নেতাকর্মীরা এগিয়ে আসলে চলে যান হারুন ও তার ছেলে। গাড়ি যাতে নির্বিঘ্নে যায় তাই মিছিল নিয়ন্ত্রণ করার সময় এই হামলার দাবি জামায়াত নেতাদের।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নুরে আলম জানান, এনিয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।