ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে তরুণীকে ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণঃ ভিডিও ভাইরাল, গ্রেপ্তার দুই

চাঁপাইবাণী নিউজ ডেক্স
নভেম্বর ২৩, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

 

চাঁপাইনবাবগঞ্জে ঘুরতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। চলতি বছরের ৬ এপ্রিল শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরে এই ঘটনা ঘটে। ভয়াবহ ওই ঘটনার ভিডিও ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে এলাকায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
প্রথমে বিষয়টি গোপন রাখলেও ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগীর পরিবার মামলা করতে বাধ্য হন। মামলার পর পুলিশ ‘প্রেমিক’সহ দুইজনকে গ্রেপ্তার করে। আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান রোববার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দশম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে আসামি নয়নের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে নয়ন ও তার সহযোগী ইমন নৌকায় করে পদ্মার চরে তাকে ঘুরতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে।

ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করলে গত ১০ নভেম্বর ইমন আলী ও নয়নকে গ্রেপ্তার করে পুলিশ। তারা দুজনই শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার বাসিন্দা। মামলার অপর আরেক আসামি এখনো পলাতক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ মূল আসামিদের গ্রেপ্তার করেছে, তবে ভিডিওটি ইতোমধ্যে অসংখ্য সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতে ছড়িয়ে পড়েছে। এটি নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জিং। সাইবার টিম সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ভিডিওটি অপসারণের জন্য উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, যেহেতু গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন, ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন বলে আমরা আশা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।